RED

আজকের পত্রিকা

নীতা আম্বানির ৩৬ লাখি নেকপিসে ভারতীয় ঐতিহ্যের ঝলক, সাধ্যের মধ্যে কীভাবে পাবেন এমন লুক?

নীতা আম্বানির ফ্যাশন সেন্সের কাছে বুঝি হার মানতে হয় সকলকেই। কোনও ঘরোয়া অনুষ্ঠান হোক না পুজো, প্রতিবারই ওঁকে দেখতে পাওয়া যায় চোখ ধাঁধানো লুকে। এমনকি নীতা আম্বানির (Nita Ambani) ব্যবহৃত গয়না-পোশাকের কপি ঘুরতে দেখা যায় দোকানে দোকানে। পোশাক হোক, গয়না হোক বা বাকি সমস্ত অ্যাক্সেসারিজ— ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া থাকবেই, এমন জিনিসই কেবল বেছে নেন তিনি।সম্প্রতি […]

সচিবের অনিয়ম! জাতীয় ভলিবল ফেডারেশনের নির্বাচনে ভোটাধিকার হারাল বাংলা

নতুন ক্রীড়া প্রশাসন আইন মেনে নির্বাচন হতে চলেছে জাতীয় ভলিবল ফেডারেশনে। কিন্তু সেখানে অংশ নিতে পারবে না বঙ্গ ভলিবল সংস্থা। কারণ সেই নির্বাচনের যে ‘ভোটার লিস্ট’ প্রকাশ করেছে ফেডারেশন, তাতে নাম নেই বাংলার কোনও প্রতিনিধির। কেন এই পরিস্থিতি? সূত্রের খবর, রাজ্য সংস্থার সচিব পল্টু রায়চৌধুরীর নিয়মভঙ্গের জেরেই ফেডারেশনের নির্বাচনে ‘ব্রাত্য’ থাকছে বাংলা। নির্বাচনে ভোটার হিসেবে […]

চোটে জর্জরিত দল, ভাঙাচোরা ব্রিগেড নিয়েই এশীয় মঞ্চে নামছে ইস্টবেঙ্গল

গতবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই দুরন্ত ছুটছে ইস্টবেঙ্গল। এসিএল-টু প্রিলিমিনারি রাউন্ডে আল আরবিকে ৪-১ গোলে হারিয়ে মূলপর্বে উঠে এসেছে। এই পর্বের প্রথম ম্যাচে বুধবার অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জর্ডানের আল হুসেন। ম্যাচে প্রতিপক্ষের থেকেও ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাসের চিন্তা একঝাঁক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট। দলের সঙ্গে যেতে পারেননি বরিস সিং, ক্রিস ইকোনমেডিসের মতো ফুটবলার। […]

পাকিস্তানের মাটিতেই ২৬/১১-র নীল নকশা, ১৮ বছর পর স্বীকার ইসলামাবাদের!

দীর্ঘ ১৮ বছর ধরে দায় এড়ানোর পর অবশেষে নিজের জালে নিজেই জড়িয়ে পড়ল পাকিস্তান (Pakistan)। ইসলামাবাদ স্বীকার করে নিল ২৬/১১ মুম্বই হামলার (26/11 attack) শিকড় ছিল তাদের মাটিতে। অবশ্য সরাসরি একথা স্বীকার করেনি পাকিস্তান। বরং আন্তর্জাতিক কোপের মুখে পড়ে নিজের পিঠ বাঁচাতে এবং লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদ ও সঙ্গীদের আড়াল করতে, ঘুরপথে সরকারি নথিতে এই […]

ইরানের মারে নাজেহাল, যুদ্ধের প্রথম চার মাসে ৫২ যুদ্ধবিমান ও ড্রোন খুইয়েছে আমেরিকা!

ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই গলাবাজি করুন না কেন, বাস্তব পরিস্থিতি বলছে এই যুদ্ধে (Iran-US War) ক্ষতির বহর বেড়েই চলেছে আমেরিকার। সদ্য যে রিপোর্ট সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, ইরান যুদ্ধের প্রথম চারমাসেই আমেরিকার ১১টি মডেলের অন্তত ৫২টি যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংস হয়েছে। এই তালিকায় রয়েছে মার্কিন বায়ুসেনার প্রথম সারির যুদ্ধবিমান, অ্যাটাক এয়ারক্রাফট, […]

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আমিরশাহীর, দুর্বলতম আফগানিস্তান! ভারতের স্থান কোথায়?

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সংযুক্ত আরব আমিরশাহীর। আর সবচেয়ে দুর্বল আফগানিস্তান। পাসপোর্ট ইনডেক্সে ভারত রয়েছে ৭৩ নম্বরে। প্রকাশিত নয়া রিপোর্টে এমনটাই জানা গিয়েছে। ২০২৫ সালে ভারত ছিল ৬৬ নম্বরে। এবার সাতধাপ নামল এদেশের পাসপোর্ট ইনডেক্স। উল্লেখ্য, বিশ্বের ক’টি দেশে নির্দিষ্ট একটি দেশের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশাধিকার পাওয়া যায়, তার ভিত্তিতেই পাসপোর্ট ইনডেক্স তৈরি […]

মার্কিন অস্ত্রেই সৌদি ‘বধ’ হাউথির! সাহায্যে অপারগ জানালো আমেরিকা, পিঠটান মুসলিম ন্যাটোর

মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকার সংঘাতের মাঝে অন্য খেলা শুরু করল হাউথি। সৌদি আরবের পশ্চিম উপকূলে লাগাতার হামলা চালাচ্ছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হাউথি। পরিস্থিতি এতটাই গুরুতর যে জেদ্দা, তইফের পাশাপাশি মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থক্ষেত্র মক্কা শহরেও হাউথি-হামলার আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে রিয়াধ প্রশাসন। উদ্বেগের বিষয় হল, হামলার জেরে একাধিক ঘাঁটি ছেড়ে পালিয়েছে সৌদি সমর্থিত ইয়েমেনের […]

বিয়ে করলেন ট্রাম্পের ছেলে, খরচ জোগালেন পুতিন ঘনিষ্ঠ রুশ ব্যবসায়ী! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

রাশিয়া-আমেরিকা ঠান্ডা যুদ্ধের মধ্যে চমকে দেওয়া সংবাদ প্রকাশ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়রের বিয়ের পর অনুষ্ঠিত বিলাসবহুল প্রীতিভোজ উৎসবের খরচ বহন করেছেন পুতিন ঘনিষ্ঠ এক রুশ ব্যবসায়ী। খোদ ট্রাম্প জুনিয়র এবং তাঁর স্ত্রী বেটিনা ট্রাম্প বিষয়টি স্বীকার করেছেন। প্রশ্ন উঠছে কে এই রহস্যময় ব্যবসায়ী? খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) কি […]

‘অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হতে দেব না’, শাহী ঘোষণার পরই বেঁকে বসল জোটসঙ্গী

অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) নিয়ে এবার নিজের জোটশরিকেরই বাধার মুখে বিজেপি। দেশের অন্য যে রাজ্যেই ইউসিসি হোক, বিহারে সেটা কার্যকর হতে দেওয়া যাবে না। সাফ জানিয়ে দিল বিজেপির অন্যতম বৃহৎ শরিক জেডিইউ। জনতা দল ইউনাইটেডের শীর্ষনেতা শ্যাম রজক বলছেন, “আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। কোনওভাবেই বিহারে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হতে দেব না।’ রবিবারই […]

‘বন্ধু’ মোদির প্রতিশ্রুতি! অবশেষে হারানো জমি ফিরে পেলেন অসহায় সহপাঠী

বাল্যবন্ধু, একসঙ্গে স্কুলে পড়াশোনাও করেছেন। কিন্তু জমি ‘হাঙর’দের কবলে পড়ে খুইয়েছিলেন শেষ সম্বলটুকু। তাই বিচার চেয়ে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) দ্বারস্থ হয়েছিলেন তাঁর এক সময়ের সহপাঠী আসগরআলি ভোহরা। অবশেষে মিলল স্বস্তি। মোদির প্রতিশ্রুতির পরই হারানো জমি ফিরে পেলেন তিনি। ৮১ বছরের বৃদ্ধ আসগরআলি গুজরাটের ভাদনগরের বি এন স্কুলে একসময়ে মোদির সহপাঠী ছিলেন। […]