দু’বছর আগে হেরেছিলেন ১০ লক্ষ ভোটে! অসমে ফের ভোট ময়দানে সেই ‘আতর সম্রাট’

তাঁর বয়স ৭০। ২০২৪ লোকসভা নির্বাচনে পড়তে হয়েছে বিশ্রী হারের মুখে। ১০ লক্ষেরও বেশি ভোটে তাঁকে হারিয়ে দিয়েছেন কংগ্রেসের রাকিবুল হোসেন। মাঝে ২০২৫ বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবি। দল এখন অস্তিত্ব সংকটে। কিন্তু অসমের ‘সুগন্ধী সম্রাট’ বদরুদ্দিন আজমল আশা ছাড়ছে না। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ফের লোকসভার লড়াইয়ে নামছেন তিনি। অসমের নগাঁও লোকসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর […]
পতঞ্জলির ভেজাল ঘি! বাকযুদ্ধের পর এবার ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা ঠুকলেন রামদেব

ঠোকাঠুকি অনেকদিন ধরেই চলছিল। পতঞ্জলির পণ্যকে ‘নকল’ বলার অভিযোগে এবার প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলেন বাবা রামদেব। মধ্যপ্রদেশ হাই কোর্টে কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে ৫০ কোটির টাকার এই মানহানি মামলা দায়ের করেছে পতঞ্জলি ফুডস লিমিটেড। এই বিতর্কের সূত্রপাত ২০২২ সালে। প্রকাশ্য জনসভায় পতঞ্জলির ঘি-কে ‘ভেজাল ঘি’ বলে দাবি […]
মুর্শিদাবাদের ঘটনাতেও শিক্ষা হয়নি! রেলগেট খোলা রেখেই ঘুমিয়ে কাদা গেটম্যান! তদন্তের নির্দেশ

রেলগেট খোলা। লাগাতার হর্ন দিচ্ছে ট্রেন। অথচ গেটম্যানের দেখা নেই! রেলগেট খোলা রেখেই ঘরে ঘুমিয়ে কাদা তিনি। আর গেট খোলা পেয়ে রেললাইন পারাপার করছেন স্থানীয়রা। মঙ্গলবার রাতে নিরাপত্তার বেআব্রু ছবি ধরা পড়েছে হুগলির ব্যান্ডেল-কাটোয়া শাখার সোমড়া স্টেশনের কাছে কোলোড়া রেলগেটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় ডাউন কাটোয়া লোকাল দ্রুতগতিতে লেভেল ক্রসিংয়ের দিকে এগিয়ে আসছিল। কিন্তু তখনও […]
রণজয়ের সঙ্গে প্রেম-গুঞ্জনের মাঝেই অভিকার আঙুলে হিরের আংটি! গোপনেই বাগদান?

সাদাকালো মনোক্রম ফ্রেমে স্পষ্ট অভিনেত্রীর ঝলমলে হিরের আংটি। ক্যাপশনে লেখা, ‘আমি কি সত্যিই হ্যাঁ বললাম?’ অভিকা মালাকারের (Abhika Malakar) এই এক পোস্টেই বর্তমানে তোলপাড় নেটভুবন। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, অভিনেত্রী কি গোপনেই বাগদান সেরেছেন? শ্যামৌপ্তি মুদলি আর রণজয় বিষ্ণুর বিচ্ছেদ গুঞ্জনের মাঝে একাধিকবার অভিকার নাম চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে। সেই প্রেক্ষিতেই এবার ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের ‘ছুটি’র হাতে […]
অরিজিতের জন্যই থমকে শাহরুখের মেগাবাজেট ‘কিং’-এর গান! বড় খবর ফাঁস বাদশার

অরিজিৎ সিংয়ের কণ্ঠ আর শাহরুখ খানের রোম্যান্টিক ম্যানারিজম- এই দুইয়ের মেলবন্ধন ঘটলেই যে পর্দায় ম্যাজিক তৈরি হয়, তা বললেও অত্যুক্তি হয় না। সে ‘জওয়ান’ সিনেমার ‘ছলিয়া’ হোক কিংবা ‘রং দে তু মোহে গেরুয়া’ থেকে ‘ঝুমে জো পাঠান’। অরিজিতের (Arijit Singh) সুরে কিং যখনই লিপ মিলিয়েছেন, তা চার্টবাস্টার কাঁপিয়ে দিয়েছে। সেই ধারা বজায় রাখতে ‘কিং’ সিনেমাতেও […]
লক্ষ্য এশিয়ান গেমসে রেকর্ড পদক জয়, অ্যাথলিটদের জন্য কত খরচ করল মোদি সরকার?

আর কয়েকটা দিনের অপেক্ষা। তার পরেই আইচি-নাগোয়ায় শুরু এশিয়ান গেমসের (Asian Games 2026) জমজমাট আসর। ৩৬টি ডিসিপ্লিনে নামতে ভারতের হয়ে জাপানে পৌঁছচ্ছেন ৫০১ জন অ্যাথলিট। তাঁদের মধ্যে অ্যাথলেটিক্সেই রেকর্ড সংখ্যক ৭৮ জন। তবে খেলোয়াড়ের সংখ্যার পাশাপাশি এবার এশিয়ান গেমসের আগে আলোচনায় ভারতের প্রস্তুতিতে মোদি সরকার কত খরচ করেছে, তা নিয়ে আলোচনা চলছে। ক্রীড়া মন্ত্রক এবং […]
এখনই খালি করতে হবে না ক্যামাক স্ট্রিটের কার্যালয়, ‘ত্রুটি খতিয়ে দেখবে দমকল’, নোটিস খারিজ করে জানাল হাই কোর্ট

ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতে দমকলের নোটিস খারিজ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, গত ৩ সেপ্টেম্বর তৃণমূল যে জবাব দিয়েছিল, নতুন করে দমকলকে সেই জবাব খতিয়ে দেখতে হবে। তারপর ফের ওই জায়গা পরিদর্শন করতে হবে। ক্যামাক স্ট্রিটে অগ্নিসুরক্ষার ক্ষেত্রে কোনও ত্রুটি থাকলে, ফের তৃণমূলকে নোটিস দিতে পারবে দমকল।গত ১১ […]
দাবি ছিল ‘রং’হীন শিক্ষা প্রতিষ্ঠানের! ১৭১ কলেজের জিবিতে বিজেপি নেতাদের নামে তুঙ্গে বিতর্ক

বাম জমানায় শিক্ষাঙ্গণে ‘অনিলায়ন’ দেখেছে বাংলা। তৃণমূলের ১৫ বছরেও সেই ছবির বদল হয়নি। শিক্ষাঙ্গণ যেন হয়ে হয়ে উঠেছিল রাজনীতির আখড়া। বিজেপি বাংলায় এসেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রংহীন করার আশ্বাস দিয়েছিল। তাতে আশার আলো দেখতে শুরু করেছিল বাংলা। কিন্তু কলেজের গর্ভনিং বডির সভাপতি পদে বিধায়ক, সাংসদদের নিয়োগ করায় দানা বেঁধেছিল বিতর্ক। নতুন তালিকা প্রকাশ্যে আসতে দেখা গেল, […]
উর্দির বলে ৩ কোটি টাকা তোলা! প্রাক্তন পুলিশকর্তা শান্তনুর বিরুদ্ধে নয়া অভিযোগ গড়িয়াহাটে

প্রাক্তন পুলিশকর্তা শান্তনু প্রসাদ সিনহার বিরুদ্ধে এবার দুর্নীতি দমন আইনে মামলা। গড়িয়াহাট থানায় এই প্রাক্তন অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশকর্তার পদকে অপব্যবহার করে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, বিভিন্ন সময়ে সুবিধা পাইয়ে দেওয়া বা প্রভাব খাটিয়ে ওই প্রাক্তন পুলিশকর্তা ও তাঁর পরিবার ২ কোটি ৮৯ লক্ষ টাকা নিয়েছে। এই অর্থের পুরোটাই […]
‘পথভ্রষ্ট’ হতে পারে বায়ুসেনার বিমান! শ্রীভূমি থেকে শিক্ষা নিয়ে পানাগড়ে নিষিদ্ধ লেজার শো

মণ্ডপে আলোর ঝলকানি থাক, কিন্তু সেই আলো যেন কোনওভাবেই পৌঁছে না যায় আকাশপথে। দুর্গাপুজোর উৎসবকে কেন্দ্র করে লেজার শোয়ের আয়োজন নিয়ে এবার আগেভাগেই সতর্ক প্রশাসন। সেনা বিমান চলাচলের নিরাপত্তার কথা মাথায় রেখে কাঁকসার পুজো কমিটিগুলিকে লেজার শো না করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের আশঙ্কা, আকাশের দিকে তাক করে থাকা শক্তিশালী লেজার রশ্মি বিমানচালকদের দৃষ্টিতে বিঘ্ন […]