Read More

আমিষ বাদে বন্দে ভারত; রেলমন্ত্রীকে চিঠি আরএসএস স্বয়ংসেবকের

কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপারে আমিষ খাবার না থাকায় ক্ষোভ, রেলমন্ত্রীকে চিঠি আরএসএস স্বয়ংসেবকের নিজস্ব সংবাদদাতা । কামাখ্যা থেকে হাওড়া এবং.....

No non-vegetarian food is available on Vande Bharat trains; an RSS volunteer writes a letter to the Railway Minister.
No non-vegetarian food is available on Vande Bharat trains; an RSS volunteer writes a letter to the Railway Minister.

কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপারে আমিষ খাবার না থাকায় ক্ষোভ, রেলমন্ত্রীকে চিঠি আরএসএস স্বয়ংসেবকের

নিজস্ব সংবাদদাতা । কামাখ্যা থেকে হাওড়া এবং হাওড়া থেকে কামাখ্যা রুটে চালু হতে চলা দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস (ট্রেন নম্বর ২৭৫৭৬/২৭৫৭৫)-এ আমিষ খাবার না থাকার সিদ্ধান্তকে ঘিরে ক্রমশ বিতর্ক দানা বাঁধছে। এই সিদ্ধান্তে বাঙালি ও অসমের যাত্রীদের এক বড় অংশের অনুভূতিতে আঘাত লেগেছে বলে দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখে উদ্বেগ ও আপত্তি জানিয়েছেন কলকাতার এক আরএসএস স্বয়ংসেবক অর্ণব কান্তি দাস।

চিঠিতে তিনি উল্লেখ করেন, বাঙালি ও অসমিয়া সমাজের বৃহৎ অংশ ঐতিহ্যগতভাবে আমিষভোজী। সেই কারণে এই দীর্ঘপথের স্লিপার ট্রেনে শুধুমাত্র নিরামিষ খাবার রাখার সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিশেষ করে, এই বন্দে ভারতটি দেশের দুই গুরুত্বপূর্ণ শক্তিপীঠ—কামাখ্যা ও কালীঘাট—কে যুক্ত করছে এবং পথিমধ্যে তারাপীঠ অতিক্রম করছে। বাঙালি সংস্কৃতিতে মা কালী ও মা দুর্গাকে পরিবারের কন্যারূপে দেখা হয় এবং তাঁদের উদ্দেশ্যে মাছ নিবেদন একটি প্রচলিত রীতি। তাই যাত্রীদের পছন্দ অনুযায়ী নিরামিষের পাশাপাশি আমিষ খাবার পরিবেশন করলে কোনও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে না বলেই মত তাঁর।

চিঠিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত চালু করে যে ইতিবাচক বার্তা দিতে চেয়েছে, আমিষ খাবার বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত সেই সদিচ্ছার প্রভাবকে ম্লান করতে পারে। বিশেষ করে মাছ, যা বাংলা ও অসমের প্রধান খাদ্য, সেটিকে মেনু থেকে বাদ রাখা স্থানীয় মানুষের দৈনন্দিন অভ্যাস ও সংস্কৃতিকে উপেক্ষা করার সামিল বলে মনে করা হচ্ছে।

অর্ণব দাসের দাবি, এই বিষয়টি ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। তৃণমূল কংগ্রেস এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপিকে বাঙালির সংস্কৃতি ও জীবনযাত্রা সম্পর্কে উদাসীন বলে প্রচার করতে পারে, যা নির্বাচনমুখী পশ্চিমবঙ্গে কেন্দ্রের পক্ষে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। তাঁর মতে, রেল মন্ত্রক চাইলে সহজেই যাত্রীদের পছন্দ অনুযায়ী নিরামিষ ও আমিষ—দু’ধরনের খাবারের ব্যবস্থা করে এই বিতর্ক এড়াতে পারত।

চিঠির শেষে তিনি রেলমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন, যাত্রীদের অনুভূতি ও আঞ্চলিক সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে বন্দে ভারত স্লিপার ট্রেনের ক্যাটারিং নীতিতে সংশোধন আনা হোক এবং মাছ-সহ আমিষ খাবার পরিবেশনের ব্যবস্থা করা হোক।

Thank You for Reading – Political Daily

Thank you for taking the time to read our news at Political Daily.
We appreciate your trust in our platform as your source for reliable and timely Indian news.Your support encourages us to continue delivering accurate, unbiased, and impactful stories that matter to you.

Stay informed. Stay connected.
– Political Daily