Read More

বাম ঘাঁটি যাদবপুর-এ,রাম নবমীর জোর প্রস্তুতি

পলিটিক্যাল ডেস্ক ; বাম আন্দোলনের অন্যতম পীঠস্থান হিসেবে পরিচিত যাদবপুর। দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে বাম প্রভাবিত এই অঞ্চলে এবার নতুন মাত্রা.....

Vigorous preparations for Ram Navami in the Left bastion of Jadavpur.
Vigorous preparations for Ram Navami in the Left bastion of Jadavpur.

পলিটিক্যাল ডেস্ক ; বাম আন্দোলনের অন্যতম পীঠস্থান হিসেবে পরিচিত যাদবপুর। দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে বাম প্রভাবিত এই অঞ্চলে এবার নতুন মাত্রা যোগ করতে চলেছে ধর্মীয় আয়োজন। প্রথমবারের মতো বড়সড় ভাবে রাম নবমী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে দক্ষিণ কলকাতার এই এলাকায়। তবে এই রাম নবমীকে ঘিরে বাম সংগঠনগুলির কোনও পাল্টা পরিকল্পনা রয়েছে কিনা, তা জানা যায়নি ।

উদ‍্যোক্তাদের সূত্রে জানা যাচ্ছে, “শ্রী রাম নবমী মহোৎসব উদযাপন সমিতি”-র উদ্যোগে আগামী ২৭ মার্চ বিকেল ৪টেয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি শুরু হবে টালিগঞ্জ মেট্রো ফ্লাইওভার ব্রিজ থেকে এবং যাদবপুর, সুলেখা পর্যন্ত বিস্তৃত হবে। এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে কিসর সমাজ, যা এই অঞ্চলে প্রথমবার এমন আয়োজন করতে চলেছে।

কমিটির অন‍্যতম কর্তা অর্ণব কান্তি দাস জানিয়েছেন, রামায়ণের কাহিনি অনুযায়ী বনবাস শেষে ভগবান শ্রী রামের অযোধ্যায় প্রত্যাবর্তনের সময় মানুষ তাঁর দর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। সেই ঐতিহ্যকে স্মরণ করেই এই শোভাযাত্রা ও উদযাপনের আয়োজন। আয়োজকদের দাবি, এই শোভাযাত্রায় অংশগ্রহণ করলে ভগবান রামের আশীর্বাদ লাভ করা যাবে এবং মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে।

আয়োজকদের তরফে সকল ধর্মপ্রাণ মানুষকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকায় এই ধরনের ধর্মীয় আয়োজন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে আয়োজকদের বক্তব্য, এটি সম্পূর্ণভাবে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যার লক্ষ্য মানুষের মধ্যে ঐক্য ও ভক্তির বার্তা ছড়িয়ে দেওয়া।

Thank You for Reading – Political Daily

Thank you for taking the time to read our news at Political Daily.
We appreciate your trust in our platform as your source for reliable and timely Indian news.Your support encourages us to continue delivering accurate, unbiased, and impactful stories that matter to you.

Stay informed. Stay connected.
– Political Daily