ডোমকলে তৃণমূলের প্রার্থী কে? আলোচনায় কামরুজ্জামানের নাম

পলিটিক্যাল ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদের ডোমকল বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী নিয়ে জোর জল্পনা শুরু.....

Who is the Trinamool candidate in Domkale? Kamruzzaman's name in discussion
Who is the Trinamool candidate in Domkale? Kamruzzaman's name in discussion

পলিটিক্যাল ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদের ডোমকল বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক বাস্তবতা বিচার করলে ডোমকল টাউন তৃণমূলের সভাপতি কামরুজ্জামান মন্ডলের নামই সবচেয়ে বেশি করে সামনে আসছে বলে দলীয় সূত্রের খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামরুজ্জামান মন্ডলকে প্রার্থী করা হলে বিরোধী শিবির থেকেও বড়সড় যোগদানের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে কংগ্রেসের কয়েকজন ব্লক স্তরের নেতা তাঁদের সমর্থক-সহ তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। দলীয় সূত্রের দাবি, অন্তত পাঁচ থেকে সাত জন কংগ্রেস নেতা তাঁদের অনুগামীদের নিয়ে তৃণমূলে আসতে পারেন। সারাংপুর পাঁচ নম্বর অঞ্চল থেকে এক হাজারেরও বেশি কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিতে পারেন বলেও ইঙ্গিত মিলছে।

একই সঙ্গে দলের অন্দরেও ঐক্যবদ্ধ লড়াইয়ের পরিবেশ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রাক্তন বিধায়ক জাফিকুল ইসলামের বিরোধী লবির নেতারাও কামরুজ্জামান মন্ডলের প্রার্থিতাকে সমর্থন জানাতে আগ্রহী বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। ফলে সংগঠনের অভ্যন্তরীণ বিভাজন কমে যাওয়ার সম্ভাবনাও দেখছেন অনেকেই।

সাংগঠনিক শক্তির দিক থেকেও কামরুজ্জামান মন্ডল যথেষ্ট শক্ত অবস্থানে রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর সমর্থনে ইতিমধ্যেই অন্তত ১৭ জন প্রাক্তন কাউন্সিলর, চার জন অঞ্চল সভাপতি, তিন জন জেলা পরিষদ সদস্য এবং প্রায় ২০ জন পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন। ফলে একটি শক্তিশালী নির্বাচনী কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে তিনি এগিয়ে আছেন বলে মনে করছে দলের একাংশ।

অন্যদিকে, বর্তমান বিধায়কের পরিবারের কাউকে যদি পুনরায় প্রার্থী করা হয়, বিশেষ করে তাঁর ছোট ভাই জাকির হোসেনের নাম নিয়ে যে আলোচনা চলছে, তা দলকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলেও মাঠপর্যায়ের একাধিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

যদিও সামিম শেখ (রুবাই)-এর নামও সম্ভাব্য তালিকায় রয়েছে, তবে তাঁর শক্তিশালী সাংগঠনিক ভিত্তি এখনও স্পষ্ট নয় বলে মনে করছেন অনেকেই। ফলে বর্তমান পরিস্থিতিতে ডোমকলের জন্য কামরুজ্জামান মন্ডলই সবচেয়ে গ্রহণযোগ্য এবং সম্ভাবনাময় প্রার্থী হিসেবে উঠে আসছেন বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

Thank You for Reading – Political Daily

Thank you for taking the time to read our news at Political Daily.
We appreciate your trust in our platform as your source for reliable and timely Indian news.Your support encourages us to continue delivering accurate, unbiased, and impactful stories that matter to you.

Stay informed. Stay connected.
– Political Daily